Uncategorized
তারাগঞ্জে কৃষক লীগের আনন্দ র্যালি

রংপুর প্রতিনিধি : ধান-চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠণের প্রতিনিধিকে সম্পৃক্ত করায় রংপুর তারাগঞ্জে কৃষকলীগের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে তারাগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি রতন চন্দ্র রায়। বক্তব্য রাখেন কৃষকলীগের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।




