বিনোদন
তখন বলিউডে নারী চরিত্র ছিল অশোভনীয়!

আজকের দুনিয়ায় কোনো সিনেমা বা নাটক নারী চরিত্র ছাড়া কল্পনা করা যায় না। নারী ছাড়া কোনো নাটক সিনেমা অপূর্ণ রয়ে যায়। কিন্তু এমন এক সময় ছিল বলিউডে নারী চরিত্র ছিল অশোভনীয়। বলিউডের ইতিহাস এর সাক্ষী। দাদাসাহেব ফালকে পরিচালিত নির্বাক ছবি ‘রাজা হরিশচন্দ্র’ বলিউডের প্রথম চলচ্চিত্র৷ মুক্তি পেয়েছিল ১৯১৩ সালের ৩ মে। রামায়ণ ও মহাভারতে বর্ণিত রাজা হরিশচন্দ্রের জীবন নিয়ে তৈরি এই ছবির নারী চরিত্রগুলোতে অভিনয় করেছেন পুরুষরা। কেননা তখন অভিনয় করাটা নারীদের জন্য অশোভন পেশা মনে করা হতো৷
পূর্বপশ্চিম




