উপমহাদেশশিরোনাম

ঢুকতে দিয়ে পথ আটকিয়ে ইলিশ বাড়াবে ভারত

সত্তরের দশকে ফারাক্কা বাঁধ তৈরি হওয়ার আগে পর্যন্ত ভারতের এলাহাবাদ পর্যন্ত পৌঁছে যেত ইলিশ। তবে এখন আর যায় না। ফারাক্কা বাঁধ তৈরির পর থেকে ইলিশের চলাচলের পথ পরিবর্তন হয়ে গেছে। বিষয়টি নিয়ে গবেষণা করেছে ভারত। এখন তারা তৈরি করেছে বিশেষ ইলিশ করিডোর। এর মাধ্যমে বিশেষ পদ্ধতিতে ইলিশের ভারতে ঢোকার পথ খোলা হবে। ঢোকার পর দরজা বন্ধ করে দেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী জুন মাস নাগাদ চালু করা হবে এ করিডোর। আগের প্রচলিত নেভিগেশন লক পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, বর্ষাসহ ইলিশের প্রজননের তিন মৌসুমেই যেন ভারতে ইলিশ ঢুকতে পারে সে জন্য লক সিস্টেমে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। এ প্রকল্প তৈরিতে ৩৬১ কোটি রুপি খরচ করছে ভারত।
নতুন পদ্ধতিতে ইলিশের প্রজনন মৌসুমে রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ফারাক্কার ফটক আট মিটার পর্যন্ত খুলে দেয়া হবে, যাতে জাটকা ভারতে ঢুকতে পারে। ওই সময়টাতেই জাটকা বিচরণ করে।
বিষয়টি নিয়ে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথোরিটি অব ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান প্রবীর পান্ডে বলেন, ‘রাত একটা থেকে ভোর পাঁচটার মধ্যে আমরা আট মিটার পর্যন্ত গেট খুলে দেব। ওই সময়েই ইলিশ যাতায়াত করে।’
ভারতের জাহাজশিল্প মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘ইলিশের এই অভিবাসন-প্রক্রিয়ায় এ অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে। নদীর বৈচিত্র্য বাড়বে এবং মৎস্য অর্থনীতি বাড়বে।’ সুত্র : বাংলা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button