জাতীয়শিরোনাম

ঢামেক করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৩ জন পুরুষের ও ২ নারীসহ করোনার উপসর্গ নিয়ে অন্যান্যরা মারা যান । হাসপাতালে ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে রোববার বিকাল সাড়ে ৫ টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫১৩ জন মারা গেছেন । এদের মধ্যে ১১৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান ।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর রোববারে বিকালে এই মৃত্যুর বিষয় গুলো নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিট সহ ৩ টি ইউনিট চালু করা হয়েছে । এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘন্টাই খোলা রয়েছে । করোনা রোগী মৃত্যু ও ভর্তি প্রতি দিন আপডাউন করছে । এই মহামারী করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে । করোনা ইউনিটে সার্বক্ষনিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন , হাসপাতাল কতৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন লাশ গুলো তাদের আত্মীয়-স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ গুলো করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে । নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button