বিবিধশিরোনাম

ঢামেকে জোড়া শিশু তৌফা ও তহুরার অস্ত্রোপচার কাল

গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া লাগানো শিশু তৌফা ও তহুরাকে আগামীকাল মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।
দীর্ঘ ১০ মাস প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখার পর তৌফা ও তহুরার এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়।
আজ সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জিক্যাল কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহনূর ইসলাম।
তিনি বলেন, অস্ত্রোপচারের জন্য শিশু সার্জারি বিভাগে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে অস্ত্রোপচার করা হবে। তোফা ও তহুরাকে আলাদা করতে সফল হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
জোড়া শিশু দুটির অস্ত্রোপচারের বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, শিশু দুটিকে অস্ত্রোপচার করার জন্য মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং অস্ত্রোপচারের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে।
এই জোড়া শিশু দুটির জন্য তাদের মা সাহিদা বেগম সকলের কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকদের পাশাপাশি তিনিও আশাবাদী অস্ত্রোপচারের পরে তাদের আলাদাভাবে কোলে নিয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন।
এ সময় শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল হক, বার্ন অ্যান্ড প্লস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button