
ফেইক স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাবিতে একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, ভোলায় সাধারণ জনগণের উপর গুলি করে মানুষ হত্যা!!!! বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, ঘটনার প্রকৃত রহস্য খুঁজে বের করতে সকলের প্রতি আহ্বান রইলো।
সাম্প্রদায়িক সংকট তৈরি করে দেশকে অস্থিতিশীল দেখিয়ে কারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে পারে সেটি নিয়ে ভাবতে হবে। সংকট তৈরি করে রাজনৈতিক ফায়দা নিতে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে নিজেদের অপকর্ম আড়াল করার কোনো অপচেষ্টা হচ্ছে কিনা সেটিও ভাবতে হবে।
কোনো ঘটনা ঘটলেই ভালোভাবে না জেনে, না বুঝে প্রতিক্রিয়া বা মন্তব্য নয়। কোনো ধর্মই অন্য ধর্মকে ছোট করে দেখা কিংবা অসম্মান করার কথা বলে না। সকল ধর্মই শান্তি-সম্প্রীতি ও মানবকল্যাণের কথা বলে। ধর্ম মানুষকে উগ্র নয় বরং বিনয়ী ও মার্জিত হতে শেখায়।
সুতরাং সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সচেতন হই।
লেখক: সহ-সভাপতি (ভিপি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
ফেসবুক থেকে সংগৃহীত।




