শিক্ষাশিরোনাম

আবরারের মা-বাবাকে গণভবনে ডাকা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা-মা। সোমবার বিকেল ৫টার কিছু আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসেন আবরারের বাবা বরকতুল্লাহ ও মা রোকেয়া বেগম।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ ব্যাচ) ছাত্র আবরার ফাহাদ পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button