শিক্ষা
ঢাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১৫ জুলাই) সোয়া ১২টার দিকে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে শহীদ মিনারে মানববন্ধনে দাঁড়ায় নিপীড়নবিরোধী শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পাশেই গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধনে দাঁড়ায় ছাত্রলীগের কর্মীরা।
এ সময় তারা মাইকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে থাকে। এর কিছুক্ষণ পর দুইপক্ষই মিছিল নিয়ে শহীদ মিনার থেকে টিএসসির দিকে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পরই বঙ্গবন্ধু টাওয়ারের সামনে সংঘর্ষ শুরু হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
পুর্বপশ্চিম।




