slider
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের র্যালি!

আলআমিনকবির, সোনারগাঁ প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছ। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন আওতাধীন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে র্যালি হয়। র্যালি শেষে তারা লিফলেট বিতরণ করেন।
আজ শনিবার বেলা ১১টায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসনের নেতৃত্বে এ র্যালী হয়। এতে হাইওয়ে পুলিশ শিমরাইল ও অংশগ্রহণ করেন ভুলতা ক্যাম্পের পুলিশ সদস্যরা
এসময় কাঁচপুর হাইওয়ে থানার টিআই সৈয়দ নাজমুল হুদা, হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দীন, হাইওয়ে পুলিশ ভুলতা ক্যাম্পের ইনচার্জ টিআই মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যালি শেষে গাড়ি চালকদের মাঝে সচেতনতামূল লিফলেট বিতরণ করা হয়।




