জাতীয়

ড্রাইভিং লাইসেন্স প্রদানে চোখ ও ডোপ পরীক্ষার নির্দেশ

ড্রাইভিং লাইসেন্স দেয়ার সময় চালককের চোখ ও ডোপ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বেশকিছু নির্দেশনাও দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে দুই বাসের চাপে হাত হারানোর পর মারা যাওয়া রাজীব হাসানের ক্ষতিপূরণের রুলের রায় ঘোষণার সময় এসব নির্দেশনা দেন হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।
হাইকোর্টের নির্দেশনায় রয়েছে- স্কুল, কলেজ, মাদরাসা ও ইউনির্ভাসিটিসহ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সংরক্ষিত আবাসিক এলাকায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ব্যতীত গাড়ির হর্ন না বাজানো। এছাড়া রাজধানী জুড়ে যত্র-তত্র গাড়ি থামানো ও যাত্রী উঠানো নামানো যাবে না। বেপরোয়া গাড়ি চলছে কি না তা সিসিটিভির মাধ্যমে টিহ্নিত করা।
রাজধানী জুড়ে যেসব পরিবহন রয়েছে, তা একটি কোম্পানির অধীনে নিয়ে বিভিন্ন রংঙে রাঙিয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় পরিচালনা করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।
রায়ে রাজীবের পরিবারকে ২ মাসের মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের রায় দিয়েছেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button