গোটা রাজধানী এখন ডেঙ্গু ঝুঁকিতে। ঘরে ঘরে ডেঙ্গু। ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে রোগীর সংখ্যা বাড়তে থাকলে, প্রয়োজনে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি আলাদা ইউনিট খোলা হবে। সেখানে রেখে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
বুধবার (৩১ জুলাই) দুপুরে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাছির উদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের সেবার জন্য চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা ভর্তির যোগ্য তাদের ভর্তি রেখে বিনা পয়সায় পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে, আর যারা ভর্তির যোগ্য নয়, তাদের ভর্তি নেওয়া হচ্ছে না।
ঢামেক পরিচালক বলেন, ঢামেকে আসা ডেঙ্গু রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি।




