
পতাকা ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। শুক্রবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এই তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র পরিবার।
আরো জানানো হয়, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত। বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জেনারেল (অব:) ডা: মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন।
স্ট্যাটাসে বলা হয়, “গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তাঁর চিকিৎসার দেখভাল করছেন। বাকীটা আল্লাহ ভরসা। এই মূহুর্তে সকলের দোয়া খুবই দরকার। আজ জুমার নামাজে দেশবাসীর নিকট আমরা দোয়া প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ অতীতের মত এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমাদের বড় ভাইকে সুস্থ দেখতে চাই। আমিন।”




