শিরোনামশীর্ষ সংবাদ

ডট বাংলা ডোমেন পেল বাংলাদেশ

আন্তর্জাতিক পরিমন্ডলে নিজের পরিচয় তুলে ধরতে বাংলাদেশ অবশেষে নিজস্ব ডোমেন হিসেবে ইন্টারন্যাশনালাইজড ডোমেন নাম (আইডিএম) ডট বাংলা (.বাংলা) বরাদ্দ পেয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তুরস্ক থেকে টেলিফোনে বাসসকে জানান, ‘ইন্টারনেট কোরপোরেশন অব এসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার্স (আইসিএএনএন) আজ বাংলাদেশের অনুকূলে ডট বাংলা ডোমেন বরাদ্দের ঘোষণা দেয়।’
তিনি ডট বাংলা ডোমিন অর্জনকে পরিচয়ের ক্ষেত্রে আরেকটি মাইলফলক হিসেবে বর্ণনা করে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির অনুমোদনের পর এটি বাংলা ভাষার আরেকটি অর্জন।
তারানা হালিম বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দৃঢ় ভূমিকায় দীর্ঘ প্রক্রিয়াগত লড়াই শেষে বাংলাদেশ এটা অর্জন করে।
তিনি জানান, সিয়েরে লিয়নও ডট বাংলা ডোমেন-এর জন্য চেষ্টা করেছিল।
কবে থেকে ডট বাংলা ডোমেন-এর ব্যবহার শুরু হবে এমন এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন খুব শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button