slider

ঠাকুরগাঁওয়ে হান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিশুর প্রতি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরণ প্রচারাভিনাকে সামনে রেখে হান্ডেড হিরোজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৯ আগষ্ট শনিবার ঠাকুরগাঁও সরকারী কলেজের সেমিনার কক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সংস্থার ভারপ্রাপ্ত এপি ম্যানেজার ও প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল জলিল, বিশেষ অতিথি অত্র কলেজের উপাধ্যক্ষ জিন্নাতুন নাহার, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফিকুল আলম, সহযোগী অধ্যাপক মো: দুলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: সামিউল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো: মাহমুদ হাসান, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মানিক হোসেন সরকার, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ, সংস্থার প্রোগ্রাম অফিসার মি: ডমিনিক রিবেরু, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মানুয়েল বিশ্বাস প্রমুখ। ক্যাম্পেইনে ১শ জন ছাত্র-ছত্রীদের নিয়ে “শিশুর প্রতি লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বন্ধে সামাজিক জাগরন” প্রচারাভিযানকে সামনে রেখে আলোচনা সহ একটি প্ল্যান অফ এ্যাকশন তৈরি করা হয় যার উপর ভিত্তি করে পরবর্তীতে হান্ড্রেড হিরোজ কার্য়ত্রম পরিচালিত হবে। মূলত শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করার লক্ষ্যে ছাত্র-ছত্রীদের উদ্যোগে এলাকায় গনসচেতনতা গড়ে তোলার জন্য তারা এক সাথে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। হান্ড্রেড হিরো’স কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য, শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশুর প্রতি সহিংসতার ধারণা প্রদান, সহিংসতা রোধে ছাত্র-ছাত্রীদের ভূমিকার কথা অতিথিদের বক্তব্যে উঠে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button