slider

ঠাকুরগাঁওয়ে ছয় মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৩৩ পিচ ট্যাপেন্টাডোল, ৩০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩টি মোটর সাইকেল ও ১টি সাইকেল উদ্ধারসহ ০৬ জন মাদক ব্যবসায়ী ও ১ জন জুয়ারী গ্রেফতার করে।

পীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ভোমরাদহ ইউপির অন্তর্গত সেনুয়া নাপিতপাড়া গ্রামস্থ জনৈক ঝালু শীল (৫৫), পিতা- মৃত বৈশাগু চন্দ্র রায় এর মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর থেকে ১৮(আঠারো) পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ সুজন আলী (২৪), পিতা- মোঃ আব্দুল বাসেদ, স্থায়ী : গ্রাম- সেনুয়া নাপিতপাড়া, উপজেলা/থানা- পীরগঞ্জ, গ্রেফতার করা হয়।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ভানোর ইউপি অন্তর্গত ভানোর কাচকালি বাজারস্থ জনৈক জবেদুল ইসলাম(৪৫), পিতা- মৃত বসির উদ্দীন এর ধান চালের দোকান ঘরের সামনে ফাকা জায়গায় ৩০ (এিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ১। শ্রী গৌতম চন্দ্র রায়(২৩), পিতা- শ্রী জতীন চন্দ্র রায়, ০২। মোঃ তারেক (২২), পিতা- মোঃ রশিদ, উভয় সাং- প্রায়াবপুর, থানা- রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাঁও এবং ৩। মোঃ ফরিদ(২১), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন সাং-জগদল, থানা- রাণীশংকৈল, জেলা- ঠাকুরগাওগনকে গ্রেফতার করা হয়।

হরিপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিল করাকালে হরিপুর থানাধীন ভাতুরিয়া ইউপির অন্তর্গত ঝারবাড়ি (ডাবরি) গ্রামে জুয়া খেলা অবস্থায় মোঃ সোহাগ রানা (২৫), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং- ডাবরী (ঝাড়বাড়ী), থানা-হরিপুর, জেলাঃ ঠাকুরগাঁওকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে ০৩টি মোটরসাইকেল ও০১টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন সালন্দর অন্তর্গত চৌদ্দহাত কালীতলা গ্রামস্থ ভাঙ্গাপুলের উত্তর পাশ্বে রাকিব স্টোরের সামনে ১০০ (একশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ লিয়ন ইসলাম (২২), পিতা- মোঃ লিটন ইসলাম, স্থায়ী: সাং- সালান্দর একটিয়া বাড়ী গুচ্ছগ্রাম, উপজেলা/থানা- ঠাকুরগাঁও সদর গ্রেফতার করা হয়।

ভূল্লী থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে উক্ত থানাধীন ৫নং বালিয়া ইউপির অন্তর্গত ভূল্লী বাজারের চৌরাস্তার পূর্ব পার্শ্বে তুরকপথা গামী পাকা রাস্তার উপর মায়ের দোয়া ফার্মেসীর সামন থেকে ১৫ (পনের) পিচ ট্যাপেটাডোল ট্যাবলেট উদ্ধারসহ আসামী আজাদুল ইসলাম (২৩), পিতা- মৃত সোনা উদ্দিন, সাং- বগুলাডাংগি, উপজেলা/থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button