slider

ঠাকুরগাঁওয়ে চড়ক পূজায় লোহার বড়শি পিঠে লাগিয়ে শূন্যে ঘুরেছে মানুষ !

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। আর সে পূজায় লোহার বড়শি পিঠে লাগিয়ে শূন্যে ঘুরেছে মানুষ। শনিবার (২২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষ, ঠাকুরগাঁও পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজন করা হয়। প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়। এই মন্দিরে শুধু ঠাকুরগাঁও জেলা নয় আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তদের সমাগম হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button