
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শিবগঞ্জে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও শিবগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন সিয়াম প্লাজায় ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আলী আফজাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসিফ ইকবাল, শিক্ষক এস এম হুমায়ূন কবির, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম পাপ্পু এবং অত্র এলাকার মসজিদের ইমামগণ।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আসিফ ইকবাল, সারালী স্কুলের সহকারী শিক্ষক এস এম হুমায়ূন কবির,
বক্তারা বলেন আমরা আশা করি এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয় এবং মানসম্মত স্বাস্থ্য সেবা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করবেন। এবং শিবগঞ্জে ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার শিবগঞ্জে তথা আশেপাশে এলাকার জন্য খুবই প্রয়োজন ছিল। এজন্য আমরা ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিচালক শহীদুল ইসলাম কে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মজিদ, পরে ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং শিবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়নের পল্লী চিকিৎসক এবং ঔষধ ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




