Uncategorized
ট্রাম্প একটা পাগল : বারাক ওবামা

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন যতোই এগিয়ে আসছে, ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকানদের কাদা ছোঁড়াছুড়ি ততোই বাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার ডোনাল্ড ট্রাম্পকে ‘পাগল’ সম্বোধন করলেন বারাক ওবামা।
বারাক ওবামা বর্তমানে লাওসে অবস্থান করছেন। সেখানেই এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, ‘ডোনাল্ড প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়। সে একটা পাগল লোক।’
এর আগে ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুলনা করেন। তিনি তার বক্তব্যে পুতিনকে ওবামার চেয়ে বড় নেতা বলে অভিহিত করেন। এরপরই বারাক ওবামাকে ট্রাম্পকে পাগল বললেন।
ধারণা করা হচ্ছে, ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন ওবামা। এর আগেও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট কয়েক দফায় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অযোগ্যতার কথা তুলে ধরেন।




