আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পের বিরুদ্ধে এবার পর্নো তারকার অভিযোগ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ এনেছেন পর্নো তারকা জেসিকা ড্রেইক।
এ নিয়ে ১১ জন নারী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন। তবে মি: ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি এসব নারীদের বিরুদ্ধে মামলা করবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, পর্নো তারকা এবং যৌন বিষয়ক শিক্ষক ৪২ বছর বয়সী জেসিকা ড্রেইক শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দশ বছর আগে ট্রাম্প তাকে জড়িয়ে ধরেছিলেন এবং অনুমতি না নিয়েই তার ঠোঁটে চুমু দিয়েছিলেন। এরপর ট্রাম্প জেসিকা ড্রেইককে তাঁর ব্যক্তিগত বিমানে যেতে বলেন।
জেসিকা ড্রেইক জানান ডে ট্রাম্প তাকে প্রস্তাব দেন, তার কক্ষে এবং পার্টিতে গেলে জেসিকাকে ১০ হাজার ডলার দেওয়া হবে। জেসিকা ড্রেইক প্রমান হিসেবে একটি গলফ মাঠে ট্রাম্পের সঙ্গে তার একটি ছবিও দেখান।

মি: ট্রাম্পের সাথে নিজের ছবিও দেখান জেসিকা ড্রেইক
মি: ট্রাম্পের সাথে নিজের ছবিও দেখান জেসিকা ড্রেইক

আইনজীবী গ্লোরিয়া অ্যালরেড এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দেন। এর আগে মিস অ্যালরেড ডোনাল্ড ট্রাম্পের আরো দুই অভিযোগকারীকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, ওই নারীর অভিযোগ মিথ্যা এবং হাস্যকর। মি: ট্রাম্প এই নামে কাউকে চিনেন না এবং চেনার প্রয়োজনও বোধ করেন না। এটা বিরোধী প্রার্থী হিলারির আরেকটা কারসাজি।
এদিকে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রচারণায় ট্রাম্পের বক্তব্যকে গুরুত্ব দেবেন না, তিনি মূলত বিভিন্ন ইস্যুকে জনগণের সামনে তুলে ধরবেন। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button