আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ট্রাম্পের ইমপিচমেন্ট ট্রায়াল সংবিধানসম্মত

পতাকা ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ট্রায়ালকে সাংবিধানিক বলে ঘোষণা করেছে দেশটির সিনেট। ফলে এখন তাকে ইমপিচ করার প্রক্রিয়া চলতে আর কোনো বাঁধা থাকলো না। এর আগে ট্রাম্পের ডিফেন্স টিম থেকে দাবি করা হয়েছিল, হোয়াইট হাউজ ছাড়ার পর আর কাউকে ইমপিচ করা যায় না। তবে ৫৬-৪৪ ভোটে ইমপিচমেন্ট প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষ জয়ী হয়। এমনকি রিপাবলিকান অনেক সিনেটরও ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন।

বিবিসির খবরে বলা হয়েছে, গত মাসে ক্যাপিটল হিলে সমর্থকদের উস্কানি দিয়ে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত ট্রাম্পকে ইমপিচ করা সম্ভব হবেনা বলেই ধারণা করা হচ্ছে। কারণ, এ জন্য রিপাবলিকানদের মধ্য থেকে অন্তত ১৭ ভোট দরকার।
তবে ইমপিচমেন্ট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মাত্র ৬ রিপাবলিকান ভোট দিয়েছেন।

ট্রাম্পের আইনজীবীরা বলেন, সাবেক একজন প্রেসিডেন্টকে ইমপিচ করা পুরোপুরি অসাংবিধানিক এবং ডেমোক্রেটরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পকে ইমপিচ করতে দুই তৃতীয়াংশের ভোট প্রয়োজন হবে। ডেমোক্রেটদের সকলেই ইমপিচের পক্ষে ভোট দিলেও রিপাবলিকানদের ১৭ ভোট প্রয়োজন হবে। তবে এখন পর্যন্ত এটির সম্ভাবনা খুবই কম। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button