
রাজধানীর টোলারবাগ এলাকায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধের মেয়ে, মেয়ের জামাই ও কাজের মেয়ে এ ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে।
তিনজনের টেস্ট করা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাস কোভিড-১৯ পাওয়া গেছে। এদিকে তাদের দুই শিশুর এখনও পরীক্ষা করা হয়নি। তাদের একজনের বয়স ৭ বছর। অপর জনের বয়স আরও কম।
নাম প্রকাশে অনিচ্ছুক পরিবারটির এক আত্মীয় জানান, গতকাল রাতে এই পরিবারের সাথে শেষ যোগাযোগ হয়। তাদের কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিলো।
কিন্তু তাদের শিশুদের বিষয়ে তখনও কোনও নির্দেশনা প্রদান করা হয়নি বলে জানান তিনি।




