রাজনীতি

টেকনোক্র্যাট চার মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ

সংসদ সদস্য না হয়েও যারা মন্ত্রী হয়েছেন, তাদেরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফলে বর্তমান মন্ত্রিসলায় টেকনোক্র্যাট হিসেবে পরিচিত চার জনকে দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে।
মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা জানান।
সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় সংসদের বাইরে থেকেও সদস্য নেয়া যায়। তবে এই সংখ্যাটি মোট মন্ত্রীদের ১০ ভাগের এক ভাগের বেশি হতে পারবে না।
বর্তমান মন্ত্রিসভায় আইসিটি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ইয়াফেস ওসমান, ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি স্থান পেয়েছেন টেকনোক্র্যাট কোটায়।
বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার পর আওয়ামী লীগ আর কোনো সংলাপে বসবেন না বলেও জানান কাদের। জানান, সংলাপের সারসংক্ষেপ নিয়ে তার পরদিন গণভবনে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button