খেলা

টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না সাকিবের!

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সাকিব আল হাসানকে রেখেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারণা করা হচ্ছিল, টেস্ট সিরিজে না থাকলেও দুই ম্যাচের টি-২০তে দেখা যাবে নিয়মিত এই অধিনায়ককে। তবে আঙুলের চোটে টি-টোয়েন্টিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রধান নির্বাচক নান্নুর কথা অনুযায়ী, প্রথম ম্যাচ মিস করবেন সাকিব। তবে পরের ম্যাচে হয়তো তার সার্ভিস পাওয়া যেতে পারে।
তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, গ্যারান্টি দিয়ে বলা যাবে না সাকিব কত দিনের মধ্যে ফিট হবে। তাই আমরা বলতে পারবো না সাকিব এই সিরিজে মাঠে ফিরতে পারবে না। আবার খেলতে পারবে এটাও বলতে পারবো না। গতকাল আমরা তার হাতের ব্যান্ডেজ খুলে দেখেছি এখনো কিছুটা ব্যাথা আছে।
উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান সাকিব। পরে ওই ম্যাচে আর খেলা হয়নি তার। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও মাঠের বাইরে থাকেন সাকিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button