খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দীর্ঘদিন পর ঘরের মাঠে কোনো সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জিম্বাবুয়ে। নির্ভরযোগ্য দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া এ ম্যাচ খেলতে নামছে স্বাগতিকরা। আর এ ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছে একটি চকম। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া অলরাউন্ডার ফজলে রাব্বি এবার একাদশেও সুযোগ পেয়েছেন।
এ ছাড়া দলে ফেরা অলরাউন্ডার সাইফুদ্দিন ও স্পিনার নাজমুল ইসলাম অপুও একাদশে রয়েছেন। জ্বরের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না পেসার রুবেল হোসেন।
দেশের মাটিতে এই জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড বেশ সমৃদ্ধ বাংলাদেশের। এখন পর্যন্ত আটটি ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। এর মধ্যে একটি বাদে সবকটিতেই জিতেছে টাইগাররা।
নিজেদের মাটিতে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তবে এরপর আর কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button