slider

ঝিনাইগাতীর গৌরীপুরে জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের নব নির্বাচিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে বুধবার বিকেলে বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয় মাঠে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ৫৫ সদস্য বিশিষ্ট কমিটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ গৌরীপুর ইউনিয়ন শাখার আয়োজনে এতে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ,কে,এম ফজলুল হক।

জাতীয় শ্রমিক লীগ ঝিনাইগাতী উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম ফটিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহজাহান বাবলু’র উপস্থাপনায় উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ, গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম, গৌরীপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ,কে,এম বেলায়েত হোসেন, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি শিখা রানী অধিকারী, জাতীয় শ্রমিক লীগের উপজেলার যুগ্ন আহবায়ক হাসেন আলী বড় প্রমুখ।

প্রধান অতিথি বিগত ১৪ বছরের তাঁর করা বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন, স্মাট বাংলাদেশ বিনির্মান ও ভিশণ ৪১ বাস্তবায়নের লক্ষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিতে আহবান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button