sliderস্থানিয়

ঝিনাইগাতীতে মাইক্রোবাস চাপায় ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সাকিবুল (৮)পিতা গোলাপ হোসেন, জাকারিয়া (৯)পিতা জহুরুল ইসলাম, আমিন (১০)পিতা সাহেব আলী নামের ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

রবিবার (১৩ জুলাই) সন্ধায় উপজেলার বড় রাংটিয়া (পাতার মৌড়) এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত তিন ছাত্রই উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানী পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মারকাযুত তাকওয়া মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে ঝিনাইগাতী থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা গেছে যে, রবিবার সন্ধার আগে ওই তিন মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়ী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে তিন শিক্ষার্থীই মারাত্মকভাবে আহত হয়।

আহতের স্বজনা দ্রুত উদ্ধার করে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
পরে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়া কে মৃত ঘোষণা করেন এবং ১ জনের অবস্থা আশংকাজনক।

জানা গেছে যে পরবর্তীতে সেই ছাত্রের ও মৃত্যু হয়।
এদিকে ঘাতক মাইক্রোবাস ও তার ড্রাইবারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল-আমিন সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক মাইক্রোবাস ও তার চালকে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button