ঝিনাইগাতীতে “কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মনিরুল আলম ভুইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী থানা রোড পদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে অত্র থানায় কর্মরত সকল কর্মচারি, কর্মকর্তা, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি, সম্পাদক, সদস্য, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। র্যালী শেষে ঝিনাইগাতী, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী থানা পুলিশ, শেরপুর সদর থানার র্যালীতে অংশ গ্রহন করেন। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় একই স্থানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




