slider

ঝিনাইগাতীতে অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার ঝিনাইগাতী মজনু নামে এক অটো চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

মঙ্গলবার সকালে ঝিনাইগাতী আলহাজ্ব শফি উদ্দিন আহাম্মাদ কলেজ পরিত্যক্ত বিজ্ঞান ভবনের ৪ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

মজনু মিয়া ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র।নিহতের পরিবারের লোকজন জানান,মজনু মিয়া পেশা একজন অটো চালক।

দীর্ঘদিন আগে তার প্রথম স্ত্রী মারা গেলে পরবর্তীতে দ্বিতীয় আরও একটি বিবাহ করলে সেটিরও বিবাহবিচ্ছেদ হয়।

নেই কোনও সন্তানও। প্রায় দুই মাস আগে বাড়ি থেকে বের হয়ে ঢাকায় যায় মজনু মিয়া।ঝিনাইগাতী এসে কখন কি কারণে সে কিভাবে মারা গিয়েছে পুলিশের তদন্তে সত্যতা নিশ্চিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button