sliderস্থানিয়

ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের বর্ষবরণ উদযাপিত

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাজা রহমত আলী ডিগ্রি কলেজের উদ্যোগে বর্ষবরণ উদযাপন-১৪৩৩ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক-লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

১৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১২ টায় অত্র কলেজের মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি খাজা ডাঃ আবদুল আল মামুন এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হামিদুর রহমানের শুভেচ্ছান্তে উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. জামিলুর রশীদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির কো-অপ্ট সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করীম,বিদ্যোৎসাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি,এস এম জাফর আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ মশিউর রহমান,শিক্ষক প্রতিনিধি শামসুর নাহার বেলী।

এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা) প্রমূখ।

উৎসব মুখর নান্দনিক পরিবেশে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য ধারাবাহিক বজায় রাখার জন্য জোরদার দাবি জানান বক্তরা।
উল্লখ্য,প্রচুর প্রমীলা দর্শকের উপস্থিত সহ নববর্ষের লোকজ মেলার দৃশ্যপট এবং প্রদর্শনী উন্মোচন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button