sliderস্থানিয়

ঝালকাঠিতে ৪ দিনব্যাপি বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন

মো:শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি : ঝালকাঠিতে ৪ দিনব্যাপি বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভারমেট উদ্ভোধন হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে ঝালকাঠি জেলা রোভারের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণম কোর্স শুরু হয়েছে।

বিভাগীয় রোভার প্রতিনিধি আবুল কালাম আজাদ (এল.টি)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা রোভার স্কাউটস এর সভাপতি ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার প্রফেসর মো: নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো: শামিম হোসেন।

বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মোহাম্মদ মাসুম ও যুগ্ম সম্পাদক এস এম রেজাউল করিম।

এছাড়াও কোর্স চলাকালে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশনে অংশ নিবেন বরিশাল জেলা রোভার প্রতিনিধি অধ্যাপক শেখ নাসের জামান (এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কমিশনার মো: মাহাবুব আলম(এএল.টি), পটুয়াখালী জেলা রোভার এর কোষাধ্যক্ষ মো: মনিরুজ্জামান (সিএএলটি), পটুয়াখালী জেলা রোভার এর ডিআরএসএল মোহাম্মদ সেলিম মৃধা (উড ব্যাজার), ভোলা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মো: কামাল হোসেন (উডব্যাজার), যশোহর জেলা রোভারের কোষাধ্যক্ষ মো: জিয়াউল ইসলাম (উডব্যাজার), ঝালকাঠি জেলা রোভারের ডিআরএসএল লায়লা আরজুমান্দ বানু, ঝালকাঠি জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মাসুম ও ঝালকাঠি জেলা রোভার প্রতিনিধি মো: আল আমিন।

বিভিন্ন ইউনিটের অর্ধশত রোভার এ রোভার মেট কোর্সে অংশ নিয়েছেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button