slider

ঝালকাঠিতে মাত্র ১০০ টাকা ব্যয়ে পুলিশে চাকরি পেলেন ১৯ জন

মোঃ শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ১৯ তরুণ-তরুণীর প্রত্যেকে মাত্র ১০০ টাকা খরচ করে পুলিশে চাকরি পেল । কোনো ধরনের তদবীর বা ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার মূল্যায়নে পুলিশে চাকরি হয়েছে ১৬ তরুণ ও ৩ তরুণীর। বাবা-মায়ের আশা এবং নিজেদেও স্বপ্ন
পূরণ হওয়ায় খুশি চাকরি পাওয়া তরুণ-তরুণীরা। তদবীর ও ঘুষ ছাড়া চাকরি দিতে পেরে আনন্দিত ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেয়। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। এদের মধ্য থেকে গতকাল বৃহস্পতিবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৪১ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয়। মৌখিক পরীক্ষা শেষে মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল মোট ১৯ জনকে চূড়ান্ত করা হয়। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই এই ১৯ জন পেয়ে যাবেন নিয়োগপত্র।
বুধবার (২০এপ্রিল) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন্সে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার
ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আতœহারা হয়ে পরেন। কোনো ধরনের ঘুষ-তদবীর ছাড়াই মাত্র ১০০ টাকায় চাকরি পেয়ে খুশি তারা। যোগ্যতার ভিত্তেতে চাকরি হওয়ায় অভিভাবকরাও আনন্দিত ।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। তিনি আরো জানান, আইজিপি স্যার কর্তৃক প্রদত্ত
দ্বায়িত্বকে পবিত্র দ্বায়িত্ব মনে করে সচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button