ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : বিএনপি ও জামায়াত’র দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং
অপরাজনীতির বিরুদ্ধে ঝালকাঠিতে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি টাইগার স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো.শাহ আলম। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম তালুকদার। দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা ও অনুষ্ঠিত শান্তি সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অপরদিকে জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জালোবাড়ি মাদ্রাসা মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সদস্য ফাতিনাজ ফিরোজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাসির উদ্দিন মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদেন নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন।
শান্তি সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




