খেলা

জয়সুরিয়ার পদত্যাগ

পদত্যাগ করেছেন সনথ জয়সুরিয়া। একের পর এক সিরিজ হারের দায় নিয়ে শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শুধু তাই পদত্যাগ করেছে নির্বাচক কমিটির অন্য সদস্যরাও।
দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের এখনও দুটি ম্যাচ বাকি। ইতমধ্যেই সিরিজ হেরে গেছে দল। এরই মধ্যে জয়সুরিয়া জানিয়ে দিয়েছেন এই সিরজের পর আর তিনি থাকছেন না দায়িত্বে।
দেশটির ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে- জয়াসুরিয়ার সঙ্গে রনজিৎ মাদুরাসিংহে, রমেশ কালুভিথরানা, আশানকা গুরুসিনহা ও এরিক উপাশান্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগেও এক মেয়াদে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচক ছিলেন সনথ। তবে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর চাকরি ছাড়েন তিনি। এক বছরের মাথায় গত বছরের এপ্রিলে অরবিন্দ ডি সিলভার চাকরির মেয়াদ শেষ হওয়ার আবার দায়িত্ব নেন ‘মাতারা হারিকেন’।
তার প্রথম মেয়াদেই ২০১৪ সালের বিশ্ব টি-টোয়েন্টি জেতে শ্রীলঙ্কা। ইংল্যান্ডেও টেস্ট সিরিজ জিতেছিল তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button