slider

জয়পুরহাটে ৫ টি ক্লিনিকে অভিযান

জয়পুরহাট প্রতিনিধি : অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে জয়পুরহাটে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে শহরের ৫ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে করে একটিতে সিলগালাসহ ৪ টি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুন্ডুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে সদর উপজেলা স্ব্যাস্থ ও পরিবার পরিকল্পনা কমকর্তা তুলসীচন্দ্র, সিভিল সার্জনের মেডিকেল অফিসার জোবায়ের আল ফয়সাল, মেডিকেল টেকনোলজিষ্ট শ্যামল কুমার চট্টপধ্যায়ও থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
প্রতিক কুন্ডু বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন না থাকা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো যাতে সরকারের বিধিবিধান মেনে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সে লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button