slider

জয়পুরহাটে ঢ়াকা গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২৯ জন আহত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ঢাকা গামী আনাজ এন্টারপ্রাইজ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনাগত রাত ১ টার দিকে সদর উপজেলার গতন শহর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহতদের ফায়ারসার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আহতরা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকা গামী আনাজ এন্টার প্রাইজে ঠাকুরগাঁও এর বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকতে যাওয়ার উদ্দেশ্যে দিনাজপুর- হিলি -জয়পুরহাট -বগুড়া দিয়ে ঢাকায় যাবার সময় জয়পুরহাট – হিলি সড়কের গতন শহর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসের ২৯ জন যাত্রী আহত হয়। তাদের স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button