slider
জয়পুরহাটে শির্ষ সন্ত্রাসী রানা অস্ত্র সহ গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ৬ মামলার আসামী রানা আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। মংগলবার দিবাগত গভীর রাতে শহরের বাজার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রানা জয়পুরহাট পৌর এলাকার গৌড়িপাড়া এলাকার ওবায়দুল ইসলাম মিস্ত্রী ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, রানা জয়পুরহাট শহরের বাজারগলি, সোনারপট্টি এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্য প্রস্তুুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে অভিযান পরিচালনা করে ২ টি দেশীয় তৈরী চাকু সহ তাকে গ্রেফতার করার পর বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান।



