slider

জয়পুরহাটে ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে র‌্যাব, সিআইডি, সেনাবাহিনী পরিচয় দিয়ে চাকরি দেওয়াসহ বিভিন্ন বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে শহরের খনজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর জয়পুরহাট শহরের সওদাগর পাড়ার মৃত সওদাগর শেখের ছেলে।
র‌্যাব ৫ জয়পুরহাটের কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আলমগীর বিভিন্ন সময় র‌্যাব, সিআইডি, পুলিশ ও সাবেক সেনাবাহিনীর পরিচয় দিয়ে চাকুরি দেওয়ার নামে, বিদেশ পাঠানোর নামে, পাওনা টাকা উত্তোলনের নামে মানুষের সাথে প্রতারণা করে টাকা আদায় করে আসছিলেন।
এসময় তার কাছ থেকে একটি সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, একটি ভুয়া সিআইডির কার্ড, র‌্যাবের পোষাক পরিহিত দুইকপি পার্সপোর্ট সাইজের ছবি, চেকের পাতা দুইটি, একটি মোটর সাইকেল ও নগদ টাকা টাকা উদ্ধার করা হয়।
আলমগীরের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button