জয়পুরহাটে কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সদর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বুধবার ( ২১ সেপ্টেম্বর ) সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট জেলা কৃষক লীগের সভাপতি এ্যাড. ফিরোজা চৌধুরী।
সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও রাজশাহী অঞ্চল সমন্বয় কমিটির আহবায়ক আব্দুল লতিফ তারিন, সহ-সভাপতি কৃষিবিদ শাখাওয়াত হোসেন সুইট, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক মুনছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশেনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে আনোয়ার হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক মুনছুর রহমান পদে নির্বাচিত হয়েছে।




