slider

জয়পুরহাটে কিশোরীকে অপহরণের অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে এক কিশোরীকে অপহরণের অভিযোগ নুরনবী ইসলাম (২১) নামে এক যুবককে
গ্রেফতারর করেছে র‌্যাব। সোমবার গভীর রাতে জয়পুরহাট উপজেলার দোগাছী এলাকা থেকে ভিকটিম সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, সদর উপজেলার পশ্চিম দোগাছী গ্রামের মোতলেব হোসেনের ছেলে।
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পেরর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, বগুড়ার জেলার আদমদিঘী উপজেলার পালোয়ানপাড়া এলাকায় নুরনবী একটি দোকানে কাজ করত। কাজ করার সময় একই এলাকার ১৫ বছরের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে পরিবারে জানাজানি হলে ঐ কিশোরী নুরনবীর সাথে সম্পর্ক রাখে না। এর পর নুরনবী ক্ষিপ্ত হয়েকয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে গতকাল ১৩ ই মার্চ সকালে রাস্তা থেকে জোড় পূর্বক ঐ কিশোরীকে অপহরণ করে নুরনবীর তার জয়পুরহাটের দোগাছী এলাকার বাড়িতে নিয়ে আসে।
পরে কিশোরীর মা থানা ও র‌্যাবকে অভিযোগ করলে র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার করে নুরনবীকে গ্রেফতার করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button