প্রবাসশিরোনাম

জেদ্দা থেকে দেশে ফিরেছেন আরো ৪১৬ জন

করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে সৌদি আরবের জেদ্দায় কারফিউ ও লকডাউনের কারণে আটকে পড়া আরো ৪১৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।
জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট এই ৪১৬ জন বাংলাদেশীকে নিয়ে বুধবার রাত সোয়া ১০টার দিকে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের উর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বাসসকে জানান, জেদ্দা ফেরত এসব যাত্রী হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছেন। তবে আগত বাংলাদেশীদের প্রত্যেককে ১৪ দিন করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button