জুরাছড়িতে পল্লী সমাজ সেবা কার্যক্রমের ৮ লক্ষ ৬০ হাজার ঋন বিতরণ
নিজস্ব প্রতিনিধি, জুরাছড়ি : সরকার আত্ম সামাজিক উন্নয়নে বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি সুদ মুক্ত ঋন বিতরণ করে যাচ্ছে। এ সব ঋন যথাযথ ভাবে কাজে লাগিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হবে।
বুধবার জুরাছড়ি উপজেলায় সমাজ সেবা অধিদপ্তরের পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওয়াতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনএর চেক বিতনণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা একথা বলেন।
এ সময় বক্তারা আরো বলেন, ঋন নিয়ে শুধু খেয়ে বসে থাকলে হবে না-ঋনের টাকা যথাযথ ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্য আমল পরিবর্তন আনতে হবে। এছাড়া নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি যথাসময়ে ঋন পরিশোধ করে অন্যকে ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিতে হবে।
সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণী সভায় ইউএনও মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নজরুল ইসলাম, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মরশেদুল আলম, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওয়াতায় সুদ মুক্ত ঋন ক্ষুদ্র ৪৩ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৮ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।




