Uncategorized

জামালপুরে চিকিৎসকসহ নতুন আরো ২৮জন করোনা আক্রান্ত

সংবাদদাতা, জামালপুর : জামালপুরে এক চিকিৎসকসহ নতুন করে ২৮জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস রবিবার রাতে জানান, জামালপুর ল্যাবের নমুনা পরীক্ষায় শেখ হাসিনা মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকসহ ৩ জন ও ময়মনসিংহ ল্যাবের নমুনা পরীক্ষায় ২৫ জনসহ মোট ২৮ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৩, মেলান্দহের ২১, সরিষাবাড়ির ২, বকশীগঞ্জের ১ ও দেওয়ানগঞ্জের ১ জন।
নতুন আক্রান্তরা হলেন- জামালপুর সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে দায়িত্বরত ৫২ বছর বয়সী একজন সহকারী অধ্যাপক। শহরের কাচারী পাড়া ফকির পাড়ার বাসিন্দা মাবাইলের দোকানের ২৯ বছর বয়সী টেকনিশিয়ান। জামালপুরের সীমান্তবর্তী শেরপুর জেলার বলাইয়ের চর গ্রামের বাসিন্দা, ঢাকায় কর্মরত ৪৩ বছর বয়সী একজন পুলিশ সদস্য। তিনি জামালপুর সদরে নমুনা জমা দিয়েছিলেন।
এছাড়া মেলান্দহ পৌর শহরের আদিপৈত গ্রামের ৫৭ বছর বয়সী একজন পল্লী চিকিৎসক। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা উপজেলার নাগেরপাড়া গ্রামে বসবাসকারী একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার। নয়ানগর ইউনিয়নের দাগী কমিউনিটি ক্লিনিকের ৩৫ বছর বয়সী সিএইচসিপি। মেলান্দহ হাসপাতালের ২৮ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক কর্মচারী। বন্ধরোহা কমিউনিটি ক্লিনিকের নারী সিএইচসিপির ৭ বছর বয়সী শিশু কন্যা। এছাড়াও একই উপজেলার আরও ১৬ জনের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি হাসপাতাল সংলগ্ন ৫৫ বছর বয়সী প্রগ্রেসিভ ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী। এবং ওই প্রতিষ্ঠানের ২৪ বছর বয়সী কর্মচারী তার বাড়ি উপজেলার ধানাটা এলাকায়। বকশীগঞ্জ উপজেলার ষাঁড়মারা ইউনিয়নের গোপালপুর গ্রামের ৬০ বছর বয়সী এক ব্যক্তি। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৩ জন ও মারা গেছে ৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button