Uncategorized

জাভেদ মিয়াঁদাদের বিরুদ্ধে মামলা করবেন আফ্রিদি

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য এবং কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। সম্প্রতি ‘বুম বুম আফ্রিদি’র বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ করেন মিয়াঁদাদ। এরপরই আফ্রিদি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত জানান।
আফ্রিদি চলতি সপ্তাহের বৃহস্পতিবার মিয়াঁদাদকে আইনি নোটিশ পাঠাবেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ‘দ্যা এক্সপ্রেস ট্রিবিউন’ আফ্রিদির ঘনিষ্ঠ এক আইনজীবীর বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে। আফ্রিদি ৩৯৮টি ওয়ানডে, ৯৮টি টি-২০ এবং ২৭টি টেস্ট ম্যাচে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
এর আগে রোববার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মিয়াঁদাদকে কটূ মন্তব্য করেন আফ্রিদি। ওই অনুষ্ঠানে আফ্রিদি বলেন, মিয়াঁদাদ অর্থ লোভী। অর্থই তাকে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান থেকে আলাদা করেছে।’
৫৯ বছর বয়সী মিয়াঁদাত ১৯৯২’র বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলেন। আফ্রিদির মন্তব্যের পর মিয়াঁদাদ সোমবার আফ্রিদির বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলার অভিযোগ করেন। আফ্রিদিকে আক্রমণ করে তিনি বলেন,’আফ্রিদি তার মেয়ের নামে শপথ নিয়ে বলুক সে পাকিস্তানের ম্যাচ বিক্রি করেনি। আমি জানি সে বলতে পারবে না।’
ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের সম্পর্কের বিষয়ে আফ্রিদির মন্তব্যের প্রতিক্রিয়ায় মিয়াঁদাদ বলেন, ‘পাকিস্তান দলে এখন আর আফ্রিদির চাহিদা নেই। তাই এসব বলে আলোচনায় আসতে চান। আমার আর ইমরানের বিষয়টি সাধারণ মানুষ জানেই। তারাই ভালো বিবেচনা করতে পারবে।
ওই পত্রিকাটি জানায়, আফ্রিদি ও তার আইনজীবীরা মিয়াঁদাদের অভিযোগের ভিডিও ক্লিপটি দেখছেন। আগামী ৯ ও ১০ অক্টোবর পবিত্র মহররমের ছুটি শেষে ১৩ অক্টোবর লিগ্যাল নোটিশটি পাঠাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button