জাতীয় স্মৃতিসৌধে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধা নিবেদন

সোহেল রানা,সাভার (ঢাকা): সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় তারা সেখানে পুষ্পস্তবক অপর্ণ করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু আহমেদ জাফরের নেতৃত্বে শহীদ বেদিতে ফুল দেন। এরপর বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন পুষ্পমাল্য অর্পণ করে সাংবাদিকদের শপথ নামা পাঠ করান। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাভার-আশুলিয়া-ধামরাইয়ের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর সোহেল সরদার,এম এ আকরাম, অর্থ বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা মিতু,উপ প্রচার সম্পাদক জুয়েল খন্দকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আলী হোসেন, নির্বাহি সদস্য ও আশুলিয়া শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন,সাধারন সম্পাদক মো: ইউছুফ আলী, সাভারে কর্মরত সাংবাদিক সোহেল রানা, ধামরাইয়ে কর্মরত সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।




