
প্রখ্যাত ইসলামপ্রচারক জাকির নায়েকের সমর্থনে শুক্রবার ভারত অধিকৃত কাশ্মিরে বিশাল মিছিল হয়েছে। তারা তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের চেষ্টার সমালোচনা করেছে।
মিছিলে অংশ নেয়া মোহাম্মদ আমির (৩৫) বলেন, তিনি সুপরিচিত ইসলামি বিশেষজ্ঞ। তিনি সবসময় সন্ত্রাসবাদের সমালোচনা করেন।
তিনি বলেন, তার ওয়াজ কিংবা তার টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ দেখা দেবে।
ঢাকার গুশলান হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে ভারতীয় মিডিয়া জানাচ্ছে।
জাকির নায়েকের সমর্থকেরা সামাজিক মাধ্যমেই তাদের অভিমত প্রকাশ করছেন।
সূত্র : আইএএনএস ও হিন্দুস্থান টাইমস




