Uncategorized

জঙ্গিবাদীদের সাথে বিএনপির পার্টনারশিপ রাজনীতি অব্যাহত-ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি বলেছেন, গুলশান-শোলাকিয়ার পর বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করে জঙ্গিবাদীদের বাঁচানোর অপপ্রয়াসের মধ্য দিয়ে খালেদা জিয়া আবারো প্রমাণ করলেন, জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের সাথে বিএনপি পার্টনারশিপের রাজনীতি অব্যাহত রয়েছে।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত বক্তব্যে ইনু একথা বলেন।
‘একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদেরও বেগম জিয়া ও বিএনপি বাঁচাতে চেয়েছিল’ উল্লেখ করে মুক্তিযোদ্ধা ইনু বলেন, ‘বেগম জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সাথে পার্টনারশিপের রাজনীতি ছাড়তে পারবে না। সেকারণেই জঙ্গিবাদ নির্মূলের প্রক্রিয়ায় যুদ্ধাপরাধী ও জঙ্গি-‘পার্টনার’দেরও উচ্ছেদ করতে হবে।’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরো বলেন, ‘জঙ্গিদমনের পাশাপশি যুদ্ধাপরাধী ও জঙ্গি-‘পার্টনার’দের একই সাথে উচ্ছেদ করে দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য।’
সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদনে তিনি বলেন, ‘জঙ্গীবাদবিরোধী অভিযানে সাফল্য অব্যাহত রাখতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা ও ১৪ দলের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী নাগরিক কমিটির কাজ আরো সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নুরুল আখতার, সাখাওয়াত হোসেন রাঙ্গা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, অ্যাডভোকেট সাদিক হোসেনসহ দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button