
ঘোষিত হলো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা। কেন্দ্রীয় ওই কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে চলছে উত্তেজনা ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ। কমিটি ঘোষণার পর ছাত্রলীগের এ কমিটিকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ করেছে সংগঠনটির পদবঞ্চিতরা। এ সময় পদবঞ্চিতদের উপর হামলা চালায় ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যরা।
সোশ্যাল মিডিয়াতেও এই কমিটি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা অভিযোগ করছেন, টাকা নিয়ে অছাত্র, বিবাহিতদের কমিটিতে পদ দেয়া হয়েছে। আর এসব অভিযোগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী মোভন ও গোলাম রাব্বানীর দিকে।
এমনই এক ছাত্রলীগ নেত্রী খাদিজাতুল কুবরা। গত কমিটির কেন্দ্রীয় কমিটির এই সহ-সম্পাদক গতকাল সোমবার ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের দ্বারা আহত হয়েছেন। পরে তিনি ফেসবুক স্ট্যাটাসে ঘটনার বিবরণ দিয়েছেন।
খাদিজাতুল কুবরা লেখেন, ‘কোমরে, পিঠে লোহার চেয়ার দিয়ে মারছে, পরে প্লাস্টিকের চেয়ার ছুড়ে মারতে থাকে, আমি বাইরে যাচ্ছি, পরেই দেখি তিলোত্তমা পড়ে গেছে। ওকে শুইয়ে পানি দিলাম, পরে যখন বাইরে আসলাম তখন কিছু ছেলে ধাওয়া দিলো। তখন Al-Amin Rahman আমাকে ধরে কোন রকম সেফ করলো।
আবার ধাওয়া দিলো ডাকসুর সামনে। তখন দৌড় দিয়ে Md Rumman Hossain ভাইয়ের পাঞ্জাবী ধরে হাঁপাচ্ছি আর বলেছি-ভাই, আমাকে বাঁচান, ভাই সেফ করে ঢাকা মেডিকেল নিয়ে গেলো।আজ মেরেই ফেলতো। আমার ছাত্রলীগের ভাইয়েরাই আমাকে, আমাদের…।’
সুত্র : বাংলা ।




