slider
ছাত্রদল নেতার মায়ের জন্য দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা)সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক,কৃষ্ণপুর গ্রামের কৃতি সন্তান মোঃ হুমায়ুন কবির নীরব- তার নিজস্ব অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে পরলোকগমনকৃত মায়ের জন্য দোয়ার আয়োজন করেন। ৫ এপ্রিল শুক্রবার সকালে নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রামের শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপন্য ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। মহান আল্লাহ তায়ালা তাঁর এই উপহারকে উছিলা করে তাঁর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন হুমায়ুন কবির নীরব। দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার আলেম ওলামা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।




