Uncategorized

ছাত্রদলের গাছের চারা ‘নিয়ে গেল’ পুলিশ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচিতে বাধা দিয়ে গাছের চারা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে ছাত্রদলের নেতাকর্মীরা জানান। তারা জানান, বিকেলে দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল। এ সময় ছাত্রদলের যুগ্ন সম্পাদক আবু মাসুম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সুলতান মাহমুদ, আজিম সরকার, সজল মিয়া, শফিকুল ইসলাম শফিক, সুমন বেপারী মেহেদী হাসান রিপন, খালেদ মাহমুদসহ নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক আবু মাসুম দেশ রূপান্তরকে জানান, জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে আমরা দোয়া ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করি। বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে এখান থেকে আমাদের চলে যেতে বলেন। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু ৩টি বৃক্ষ রোপণ করতে পারি পরে তারা আমাদের ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। আমরা চারা গাছগুলো রোপণ শেষ করে চলে যাবো বলার পর আমাদের অনুষ্ঠানের চেয়ারগুলো তারা ভাংচুর করেন এবং আমাদের গাছের চারাগুলো সিএনজিতে করে নিয়ে যায়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ভাংচুর ও চারা গাছ নিয়ে যাওয়ার অভিযোগ মিথ্যা। তবে করোনাকালীন সময়ে লকডাউনের মাঝে গণজামায়েত নিষিদ্ধ। তাই পুলিশ তাদের গণজমায়েত করতে নিষেধ করেছে। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button