আন্তর্জাতিক সংবাদ
চেঙ্গিস খানের ছবি পদদলনের দায়ে চীনা তরুণের জেল

মঙ্গোলিয়ার সাবেক শাসক চেঙ্গিস খানের ছবি পা দিয়ে ইচ্ছাকৃতভাবে মাড়ানোর দায়ে এক চীনা ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জাতিগত বিদ্বেষ ছড়ানোর জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
চীনের অভ্যন্তরে মঙ্গোলিয়া অঞ্চলের এক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছিল লুয়ো নামের এক ব্যক্তি চেঙ্গিস খানের ছবি ইচ্ছাকৃতভাবে পদদলিত করার ছবি ক্যামেরায় তোলেন মে মাসে। ১৯ বছরের ওই তরুণ এরপর ওই ভিডিও ক্লিপ অনলাইনে পোস্ট করেন। খবরে বলা হয় ওই ভিডিও জনমনে একটা অসন্তোষ তৈরি করে।
মঙ্গল জাতিগোষ্ঠীর মধ্যে চেঙ্গিস খান একজন সম্মানিত ব্যক্তি। চেঙ্গিস খান নয় বছর বয়সে অনাথ এবং ১২০৬ সালে মঙ্গোলিয়ার অবিসংবাদিত নেতা হন। ১৩শ শতাব্দীতে তিনি উত্তরপূর্ব এশিয়া জুড়ে বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন। বিবিসি।




